জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ


এম. তৈয়বুর রহমান
চেয়ারম্যান
যোগাযোগের তথ্য
ঠিকানা : উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় কোম্পানীগঞ্জ, সিলেট।
টেলিফোন :


মুঠোফোন ০১৭১১১৬২৯৯৪
ই-মেইল : এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।




মো সাইফুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার
কার্যক্রম | পটভূমি | পরিচালনা পর্ষদ

এক নজরে উপজেলা

আয়তন

২৯৬.৬০০ বঃকিঃমিঃ

জনসংখ্যা

১,১৩,৭৮৪ জন

ঘনত্ব/বঃকিঃমিঃ

৩৮২.৬২

নির্বাচনী এলাকা

২৩২, সিলেট-৪

খানা/ ইউনিয়ন

খানা ১৮৫৮৭টি ইউনিয়ন ০৬ টি

মৌজা

৭৭ টি

সরকারি হাসপাতাল

০১ টি

স্বাস্থ্য কেন্দ্র ০৩ টি, স্বাস্থ্য কেন্দ্র ০১ টি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ০২ টি

ক্লিনিক

নাই

পোস্ট অফিস

০৬টি

নদ-নদী

০৭ টি

হাট-বাজার

১৯টি

ব্যাংক

০৬ টি

উপরে

উপজেলার পটভূমি

কোম্পানীগঞ্জ উপজেলা ১৯৮২খ্রিঃ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের অংশ, সিলেট জেলার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের অংশ এবং একই জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ও তোয়াকুল ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে প্রতিষ্ঠিত হয়। উপজেলার অর্থনৈতিক কর্মকান্ড ভোলাগঞ্জ পাথর কোয়ারীকে ঘিরে আবর্তিত হয়। কোয়ারীতে শ্রম বিনিয়োগের সুযোগ থাকায় অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ অপ্রতুল। ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে বিভিন্ন ক্যাটাগরীতে লক্ষাধিক শ্রমিক কাজ করে।

নামকরণঃ বর্তমান উপজেলা সদরের পাশের একটি গ্রামের নাম কোম্পানীগঞ্জ। উক্ত গ্রামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কার্যালয় ছিল। এর মাধ্যমে ভারত থেকে কয়লা ও পাথর পরিবহন করা হত। বর্তমানেও ভোলাগঞ্জে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত রেলওয়ে বাংকার রয়েছে। এখান থেকে রোপওয়ের মাধ্যমে চুনাপাথর ছাতক সিমেন্ট ফ্যাক্টরীতে পরিবহন করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নামানুসারে কোম্পানীগঞ্জ গ্রামের কাছে উপজেলা প্রতিষ্ঠিত হওয়ায় উপজেলার নামকরণ করা হয় কোম্পানীগঞ্জ।

উপজেলা ভৌগলিক অবস্থানঃ কোম্পানীগঞ্জ উপজেলার উত্তরে ভারতের জৈন্তিয়া-খাসিয়া পর্বতমালা, দক্ষিণে সিলেট জেলার সদর উপজেলা, পশ্চিমে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা এবং পূর্বে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা অবস্থিত। এর আয়তন ২৯৬.৬০০ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা প্রায় ১,১৩,৭৮৪ জন (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।
উপরে

পরিচালনা পর্ষদ

উপজেলা পরিষদ সদস্য সমূহের নাম ও পদবীঃ

ক) মোঃ ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান, সদস্য। মোবাইলঃ ০১৭১২৯০২৫৮২

খ) নাসরিন জাহান ফাতেমা, মহিলা ভাইস চেয়ারম্যান, সদস্য মোবাইলঃ ০১৭১৬০০৫৭৩৩

গ) জনাব মোঃ আব্দুল বাছির, চেয়ারম্যান, ইসলামপুর পশ্চিম ইউ.পি, সদস্য

ঘ) জনাব আলী আহমদ,চেয়ারম্যান, ইসলামপুর পশ্চিম ইউ.পি, সদস্য

ঙ) জনাব মোঃ আফতাব আলী কালা মিয়া, চেয়ারম্যান তেলিখাল ইউ.পি, সদস্য

চ) জনাব আবু ছায়াদ মোঃ আব্দুলস্নাহ সাইসত্মা মিয়া, চেয়ারম্যান ইছাকলস ইউ.পি, সদস্য

ছ) জনাব মোঃ ফরিদ উদ্দিন, চেয়ারম্যান, উত্তর রণিখাই ইউ.পি, সদস্য

জ) জনাব এম,এ হান্নান, চেয়ারম্যান দক্ষিণ রণিখাই ইউ.পি, সদস্য

উপজেলার কার্যক্রম

­১। পাঁচসালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি করা;

২। পরিষদের নিকট হস্তান্তরিত বিভিন্ন সরকারী দপ্তরের কর্মসূচি বাস্তবায়ন এবং উক্ত দপ্তরের কাজকর্ম সমূহের তত্ত্বাবধান ও সমন্বয় করা;

৩।­আন্তইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ করা;

৪। ­ভূ-উপরিস্থত পানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের নির্দেশনা অনুসারে উপজেলা পরিষদ ক্ষুদ্রসেচ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন;

৫। ­জনস্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতকরণ;

৬। ­স্যানিটেশন ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থার উন্নতি সাধন এবং সুপেয় পানীয় জলের সরবরাহ ব্যবস্থা গ্রহণ;

ক) উপজেলা পর্যায়ে শিক্ষা প্রসারের জন্য উদ্ধুদ্ধকরণ এবং সহায়তা প্রদান;

খ) মাধ্যমিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির কার্যক্রম তদারকী ও উহাদিগকে সহায়তা প্রদান;

­৭। ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন ও বিকাশের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ;

৮।­ সমবায় সমিতি ও বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাজে সহায়তা প্রদান এবং উহাদের কাজে সমন্বয় সাধন;

­৯। মহিলা,শিশু, সমাজ কল্যাণ এবং যুব,ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে সহায়তা প্রদান এবং বাস্তবায়ন করা;

১০।­কৃষি, গবাদি পশু, মৎস্য এবং বনজ সম্পদ উন্নয়নে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন;

১১। ­উপজেলায় আইন-শৃঙখলা পরিস্থিতির উন্নয়নসহ পুলিশ বিভাগের কার্যক্রম আলোচনা এবং নিয়মিতভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ।

১২। ­আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের জন্য নিজ উদ্যোগে কর্মসূচী গ্রহণ, বাস্তবায়ন এবং এতদসম্পর্কে সরকারি কর্মসূচী বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান;

১৩। ­ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন ও পরীক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান;

১৪। ­নারী ও শিশু নির্যাতন ইত্যাদি অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টিসহ অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ;

১৫। ­সন্ত্রাস, চুরি, ডাকাতি, চোরাচালান,মাদকদ্রব্য ব্যবহার ইত্যাদি অপরাধ সংঘঠিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টিসহ অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ;

১৬। ­পরিবেশ সংরক্ষন ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক বনায়নসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ।

১৭।­ সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য কার্যাবলী;

­

উপরে